ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দুই ভাগে ভাগ করা যায়ঃ
১. স্ট্যাটিক: স্থির বস্তুর বল এবং এর প্রভাব নিয়ে আলোচনা করে।
২. ডাইনামিক: গতিশীল বস্তুর উপর বল এবং এর প্রভাব নিয়ে আলোচনা করে।
ডাইনামিক মেকানিক্সের আবার দুই ভাগ রয়েছে।
১. কাইনেটিক্স: বল প্রয়োগের ফলে চলমান বস্তু নিয়ে আলোচনা করে।
২. কাইনেমেটিক্স: চলমান বস্তু নিয়ে আলোচনা করে কিন্তু যেই বলের প্রভাবে চলমান হচ্ছে তা নিয়ে আলোচনা করে না।